বাহরাইনের পর এবার সৌদি আরবে ইরানের মিসাইল বিস্ফোরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, রিয়াদের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

এদিকে ইসরায়েলে পাল্টা হামলার পর উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এরইমধ্যে বাহরাইন, কুয়েত ও আবুধাবিতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

বাহরাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পরিস্থিতি ঘিরে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, হামলার পর তিনি রাজধানী তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে সরে গেছেন। তবে তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের পর বিভিন্ন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। হামলায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালালেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। নিরাপত্তা সূত্র বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টার পরিস্থিতি বিবেচনায় তারা আলোচনার সম্ভাবনা নাকচ করে সামরিক পদক্ষেপের পথেই অগ্রসর হয়েছে।

মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতিশীল পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতির পরবর্তী অগ্রগতি নিয়ে বিশ্বজুড়ে নজর রাখা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন