বোমা যখন হৃদরোগের ওষুধ-নাইট্রোগ্লিসারিনের দুই জীবন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কল্পনা করুন এমন এক পদার্থের কথা, যা একইসাথে একটি শক্তিশালী বোমা আবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা এক সঞ্জীবনী সুধা। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও, রসায়নের জগতে ‘নাইট্রোগ্লিসারিন’ ঠিক এই ভূমিকাটিই পালন করে আসছে দেড়শ বছরেরও বেশি সময় ধরে। যার এক ফোঁটার আঘাতে গোটা একটি দালান ধূলিসাৎ হয়ে যেতে পারে, সেই একই জিনিসের কয়েক মিলিগ্রাম জিহ্বার নিচে রাখলে সচল হয় স্তব্ধ হয়ে আসা হৃদপিণ্ড।

ধ্বংসের কারিগর থেকে শুরু

১৮৪৬ সাল। ইতালীয় রসায়নবিদ আসকানিও সোব্রেরো প্রথম আবিষ্কার করেন নাইট্রোগ্লিসারিন। কিন্তু এর ভয়াবহ বিস্ফোরণ ক্ষমতা দেখে তিনি নিজেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি একে ওষুধ হিসেবে ব্যবহারের কথা ভাবতেও পারেননি। এর পরবর্তী ইতিহাস আমরা সবাই জানি—আলফ্রেড নোবেল এই তরলকে স্থিতিশীল করে তৈরি করেন ‘ডিনামাইট’, যা মাইন এক্সকেভেশান (Excavation)-এ ব্যবহৃত হয়ে থাকে এবং যুদ্ধে পৃথিবীকে কাঁপিয়ে দেয়। কেননা গোলাবারুদ তৈরি, বোমা, মিসাইলের প্রোপেল্যান্ট তৈরিতে এই নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়।

ঘাম থেকে এলো বাঁচার সূত্র

নাইট্রোগ্লিসারিন যে মানুষের ধমনীর জন্য আশীর্বাদ হতে পারে, তা আবিষ্কৃত হয় অদ্ভুত এক পর্যবেক্ষণের মাধ্যমে। ডিনামাইট কারখানায় কাজ করা শ্রমিকরা খেয়াল করলেন, কারখানায় থাকাকালীন তাদের অনেকেরই মাথাব্যথা হচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে, যাদের আগে থেকেই এনজাইনা বা বুকে ব্যথার সমস্যা ছিল, কারখানায় ডিউটি চলাকালীন তাদের সেই ব্যথা উধাও হয়ে যেত।

পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন, নাইট্রোগ্লিসারিন মানুষের শরীরে প্রবেশ করে ‘নাইট্রিক অক্সাইড’ (NO) গ্যাস তৈরি করে। এই গ্যাস রক্তনালীকে শিথিল বা চওড়া (Vasodilation) করে দেয়। ফলে হৃদপিণ্ডে রক্ত চলাচল বেড়ে যায় এবং মুহূর্তেই বুকে ব্যথা কমে আসে। ১৮৭৮ সালে উইলিয়াম মুরেল প্রথম আনুষ্ঠানিকভাবে একে হৃদরোগের চিকিৎসায় ব্যবহারের প্রস্তাব দেন।

হৃদপিণ্ড ছাপিয়ে ক্যানসারের লড়াইয়ে

চিকিৎসা বিজ্ঞানে নাইট্রোগ্লিসারিনের জয়যাত্রা শুধু এনজাইনাতেই থেমে নেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রস্টেট ক্যানসার চিকিৎসাতেও এর এক বিশেষ ভূমিকা রয়েছে।

রেডিওথেরাপির সময় টিউমার কোষগুলোতে অক্সিজেনের অভাব ঘটলে থেরাপি ঠিকমতো কাজ করতে চায় না। নাইট্রোগ্লিসারিন রক্ত সঞ্চালন বাড়িয়ে ওই ক্যান্সার কোষগুলোতে অক্সিজেন পৌঁছে দেয়, ফলে চিকিৎসা আরও কার্যকর হয়। এছাড়া ক্যানসার ছড়িয়ে পড়া (Metastasis) রোধেও নাইট্রোগ্লিসারিন সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে।

এক অদ্ভুত ভারসাম্য

নাইট্রোগ্লিসারিন প্রকৃতিতে এক অদ্ভুত দ্বৈত সত্তার অধিকারী। ল্যাবরেটরিতে একে একটু জোরে নাড়া দিলে এটি বিকট বিস্ফোরণ ঘটিয়ে দেয়:

4C₃H₅N₃O₉ → 12CO₂ + 10H₂O + 6N₂ + O₂

কিন্তু এই একই রাসায়নিক যখন সঠিক মাত্রায় ওষুধের ক্যাপসুল বা স্প্রে হিসেবে শরীরে যায়, তখন তা জীবনের স্পন্দন ফিরিয়ে আনে।

ওষুধ হিসেবে নাইট্রোগ্লিসারিনের ব্যবহারবিধি

১. সাবলিঙ্গুয়াল ট্যাবলেট: জিহ্বার নিচে ট্যাবলেট হিসেবে প্রয়োগ করা হয়। স্প্রে হিসেবেও পাওয়া যায়। তড়িৎ কার্যক্ষম—১–৩ মিনিটের মধ্যে প্রভাব ফেলে।

২. ট্রান্সডার্মাল রুট: স্কিন প্যাচ (Patch) বা মলম হিসেবে প্রয়োগ করা হয়। ধীরগতিতে প্রতিক্রিয়া দেয়।

৩. ওরাল রুট: ট্যাবলেট হিসেবে গ্রহণ করা হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় না।

৪. আইভি রুট: ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। এর বায়োএভেইলেবিলিটি সর্বাধিক। তীব্র হার্ট ফেইলিউর বা সিভিয়ার এনজাইনার ক্ষেত্রে ব্যবহৃত হয়।

৫. Buccal Route: দাঁতের মাড়ি ও গালের মধ্যখানে প্রয়োগ করা হয়। ওরাল মিউকোসার মাধ্যমে দ্রুত শোষিত হয়।

আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করে যে অঢেল সম্পদ কামিয়েছিলেন, তা দিয়ে নোবেল পুরস্কার প্রবর্তন করে গিয়েছেন। মজার ব্যাপার হলো, জীবনের শেষ দিনগুলোতে যখন তিনি নিজেই হৃদরোগে আক্রান্ত হন, ডাক্তাররা তাকে নাইট্রোগ্লিসারিন সেবনের পরামর্শ দিয়েছিলেন। যে বিস্ফোরক তাকে খ্যাতি আর সম্পদ দিয়েছিল, সেই একই রাসায়নিক তার শেষ দিনগুলোতে বাঁচার রসদ জুগিয়েছিল। প্রকৃতির কী বিচিত্র লীলা! ধ্বংস আর সৃষ্টি যখন একই অণুর ভেতরে সহাবস্থান করে, তখন তাকে আমরা নাইট্রোগ্লিসারিন ছাড়া আর কী-ই বা বলতে পারি।

লেখক: মেহরাজ হোসেন
শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার