জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ চান লাবনী সিদ্দিকী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
শিশু অধিকার রক্ষা, গণমাধ্যমে সক্রিয় ভূমিকা এবং সামাজিক সংগঠনে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে জাতীয় পর্যায়ে কাজের সুযোগ চান লাবনী সিদ্দিকী।

লাবনী সিদ্দিকী বলেন, 'বাংলাদেশ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে "সেইভ দ্য চিল্ড্রেন অস্ট্রেলিয়া" এবং ইউনিসেফের শিশু প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি আমি। দেশ ও বিদেশে শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে কাজ করেছি।'

তিনি জানান, ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিটিভি, একুশে টিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, বিবিসি এবং ভয়েস অব আমেরিকা সহ বিভিন্ন গণমাধ্যমে শিশু অধিকার বিষয়ক কাজ করেছেন। পাশাপাশি  দায়িত্ব পালন করেছেন কালিহাতী উপজেলা শিশু পরিষদের চেয়ারম্যান ও জেলা শিশু পরিষদের সদস্য হিসেবে।

শিশুদের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সংগঠন শিশু পরিষদের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা এবং অধিকার সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন বলেও জানান তিনি। এছাড়া ‘শিশুকণ্ঠ’ নামের একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

লাবনী সিদ্দিকী বলেন, 'চাইল্ড পার্লামেন্টের আহ্বায়ক ও স্পিকার হিসেবে দেশের ৬৪ জেলার শিশুদের নিয়ে গঠিত ফোরামে নেতৃত্ব দিয়েছি আমি। সেসময় শিশু সংসদের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম নিরসন, শ্রেণিকক্ষে বেত্রাঘাত বন্ধ, জন্মনিবন্ধন নিশ্চিতকরণ, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জীবনদক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি।

তিনি জানান, লিডারশিপ ট্রেনিং, চাইল্ড জার্নালিজম, সাংস্কৃতিক কার্যক্রম, মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট, পথনাটক, সচেতনতামূলক অনুষ্ঠান এবং দুর্যোগকালে ত্রাণ বিতরণসহ নানা উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করেছেন।

দুইবার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ স্কাউট স্বীকৃতি পাওয়া লাবনী সিদ্দিকী দেশে ও বিদেশে বহুল আলোচিত ‘মীনা’ কার্টুন সিরিজের স্ক্রিপ্ট রাইটার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে "সেইভ দ্য চিল্ড্রেন ইন্টারন্যাশনাল" এর তালিকাভুক্ত কনসালটেন্ট তিনি। পাশাপাশি ‘পেন্সিল’-এর নিয়মিত লেখক, নিকেতন সোসাইটির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত এবং দিনকাল ডিজিটালের অনলাইন পোর্টালে নিয়মিত সংবাদ সংগ্রহ করছেন লাবনী সিদ্দিকী। ঢাকা-১৭ আসনের মিডিয়া কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

লাবনী সিদ্দিকী জানান, বিগত ১৭ বছর বিএনপি পরিবারের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে তাকে। পরবর্তীতে বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভাইভা থেকে বাদ দেওয়া হয় তাকে।

তিনি বলেন, 'আমি আমার কাজের সঠিক মূল্যায়ন চাই। একজন সাংবাদিক ও সংগঠক হিসেবে দেশের জন্য কাজ করতে চাই। জাতীয় সংসদে দলের পক্ষে জনগণের সেবা করার সুযোগ পেলে আমার অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার