দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই তুলে দিতে চাই: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই তুলে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, জুলাইয়ের আন্দোলনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শফিকুর রহমান বলেন, 'আমরা এমন একটি দেশ চাই, যেখানে পারিবারিক পরিচয় বা সংযোগে কাউকে দেশের পরিচালনার আসনে বসতে হবে না। রাষ্ট্র হবে সবার জন্য, সরকার হবে জনগণের।'

তিনি আরও বলেন, 'দেশে মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। ক্ষমতাশালীদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সবার থাকবে। এ ধরনের সাহস দেখিয়েছেন আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধ, ওসমান হাদি ও তাদের সহযোদ্ধারা। তাই দেশের ভবিষ্যৎ এই সময়ের সাহসী সন্তানদের হাতে তুলে দিতে চাই।'

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 'জনগণ চায় নিরাপত্তা, সুশাসন ও ন্যায়বিচার। রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল, তবে তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। গণভোটে হ্যাঁ ভোট দিলে এই সংস্কার প্রক্রিয়া পূর্ণতা পাবে।'

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।
 
তিনি বলেন, 'তরুণরা নতুন দেশ দেখতে চায়, জনগণ পরিবর্তন চায়। কিন্তু কিছু মহল এই পরিবর্তনের বিরোধীতা করছে।'

জুলাইয়ের মতো রক্তক্ষয়ী ইতিহাস পুনরাবৃত্তি চাই না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা চাই না জনগণকে বারবার তার অধিকার আদায়ে রাস্তায় নামতে হোক।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার