ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ঢাকা-১৮ সংসদীয় আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (সকাল) রাজধানীর খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল লোক এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলা চালায়।'

তিনি আরও বলেন, 'এ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর। গতকালও বিএনপির নেতাকর্মীরা আমাদের সমর্থকদের হেনস্তা করেছে। বিষয়টি জাহাঙ্গীরকে জানানো হলে তিনি এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তার পরদিনই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।'

এ বিষয়ে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম বলেন, 'আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে, তবুও ইনশাআল্লাহ আমি কর্মসূচি চালিয়ে যাব।'

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার