ঢাকায় ভেসে আসিনি: মির্জা আব্বাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
মবোক্রেসি সব জায়গায় চলে না বলে হুশিয়ারি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, 'আমি ঢাকায় ভেসে আসিনি। নির্বাচনে অংশ নিয়েও আমি কোনো অপরাধ করছি না।'

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে প্রতিপক্ষ প্রার্থীদের সমালোচনার জবাবে সাংবাদিকদের এসব বলেন তিনি।

নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মির্জা আব্বাস বলেন, 'কিছু প্রার্থী উদ্দেশ্যমূলক ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা নির্বাচন আচরণবিধির পরিপন্থী।'

কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, 'কিছু কিছু প্রার্থীর কথাবার্তা অত্যন্ত উসকানিমূলক। তারা নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীদের বিরুদ্ধে আজেবাজে মন্তব্য করছেন। বিশেষ করে যে আসনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, সেখানে কয়েকজন প্রার্থী আমার সম্পর্কে অশালীন বক্তব্য দিচ্ছেন।'

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, 'ইচ্ছাকৃতভাবেই এসব উসকানিমূলক কথা বলা হচ্ছে, যাতে আমরা একটু বিরক্ত হই। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাব, তারা যেন একটু খেয়াল রাখেন। আমি এই ব্যাপারে কোন রিঅ্যাকশন দিতে চাই না, দিবও না। আমরা চাই, নির্বাচনটা সুষ্ঠু হোক এবং সুন্দর হোক।'

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েউদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা বলেন, 'পরিস্থিতি আরও অবনতি ঘটানোর লক্ষ্যেই কিছু প্রার্থী উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করছেন।'

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা নেবে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান