এবার আমেরিকাও জামায়াতের ওপর নির্ভর করছে: বরগুনা-২ এর জামায়াত প্রার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আমেরিকা পৃথিবীর কোনো দেশে ইসলামী দলের নেতৃত্ব না চাইলেও এবার বাংলাদেশে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে জামায়াতে ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন  বরগুনা-২ আসনে দলটির মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ।

রোববার (২৫ জানুয়ারি) রাতে বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব মন্তব্য করেন।

ডা. সুলতান বলেন, 'আগামী নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম নির্বাচন হবে। শুধু দেশের মানুষ নয়, দুনিয়াবাসীও এটিকে বাংলাদেশের মাইলফলক হিসেবে দেখছে। গত দুই–তিন দশকে কয়েকটি নির্বাচন বাদ দিয়ে সব নির্বাচন হয়েছে প্রতারণা, হানাহানি ও কেন্দ্রে দখলের মাধ্যমে। তাই এবার যদি নির্বাচন সুন্দরভাবে হয়, পৃথিবী দেখবে, বাংলাদেশও সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম।'

তিনি জনগণকে সতর্ক করে বলেন, 'যদি আমরা সঠিক সিদ্ধান্ত না নিই, তার ফলে দেশের, জাতির, আপনার ও আমার ক্ষতি হবে। আমেরিকাও চাইছে এবার জামায়াতে ইসলামী নেতৃত্বে সরকার কায়েম হোক। যারা রাজনীতি ও সাংবাদিকতায় বিচক্ষণ, তারা এর আলামত বুঝতে পারবেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার