গাজার প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হামাসের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজা উপত্যকার শাসনকাজ পরিচালনাকারী তাদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। প্রায় দুই দশক ক্ষমতায় থাকার পর সোমবার (৬ জুলাই) এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের এ সিদ্ধান্তের ফলে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত একটি টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ আরও সহজ হলো।

হামাসের কর্মকর্তারা জানান, প্রায় ২০ বছর ধরে গাজা শাসনকারী কমিটি বিলুপ্ত করার মাধ্যমে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির অধীনে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি হামাসের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই উপত্যকাটি শাসন করে আসছিল হামাস।

গত অক্টোবরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই সংগঠনটি বারবার জানিয়েছে, তারা দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে তাদের নিরস্ত্রীকরণের প্রশ্নটি এখনো অমীমাংসিত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, যিনি গাজার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।

হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, এ বিষয়ে সোমবার আরও বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

হামাসের আরেক কর্মকর্তা জানান, সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিনের অন্যান্য রাজনৈতিক উপদলকে এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে। তার ভাষ্য, অন্যান্য উপদল হামাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং এটিকে গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণে জাতীয় কমিটির সক্ষমতা বৃদ্ধির একটি আন্তরিক উদ্যোগ হিসেবে দেখছে।

এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)-এর প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পথ উন্মুক্ত হয়েছে।

সূত্র: এএফপি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ