লিসবনে বাংলাদেশ দূতাবাসে খালেদা জিয়ার শোকবইয়ে পর্তুগাল বিএনপির শ্রদ্ধা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকবইয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পর্তুগাল বিএনপি। এ উপলক্ষে দলটির নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে শোকবইয়ে স্বাক্ষর করেন।

পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক, সামছুজ্জামান জামান ও আজমল আহমেদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হন। তারা শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন।

পর্তুগাল বিএনপির নেতারা শোকবার্তায় উল্লেখ করেন, 'বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার ত্যাগ ও নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।'

নেতারা আরও বলেন, 'বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও গভীর প্রভাব ফেলেছে। কঠিন সময়েও তিনি কখনো আপস করেননি, বরং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েই রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।'

শোকবইয়ে স্বাক্ষর শেষে পর্তুগাল বিএনপির নেতাকর্মীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা শোকবইয়ে আগত নেতৃবৃন্দকে সহযোগিতা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান