নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব।

তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের গণতন্ত্র, উন্নয়ন কিংবা বিকেন্দ্রীকরণ—কোনোটিই টেকসই হবে না। তিনি বলেন,
“রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দুর্নীতি দমনে যতটা কঠোর হওয়া যায়, বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে—এটাই দেশবাসীর কাছে আমার ও বিএনপির অঙ্গীকার।”

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান বলেন, ধারাবাহিক আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, খুন ও অপহরণের শিকার হয়েছেন। ‘আয়নাঘর’ নামের বর্বর বন্দিশালাগুলো যেন জ্যান্ত মানুষের কবরস্থানে পরিণত হয়েছিল। তিনি দাবি করেন, শুধুমাত্র ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ১৪ শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং অন্তত ৩১ হাজার মানুষ আহত হয়েছেন।

ভাষণে তিনি বলেন, “বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে আজ পর্যন্ত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, আমি তাদের সবার মাগফেরাত কামনা করছি। আহতদের প্রতি গভীর সহানুভূতি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা ২০২৪ সালের গণঅভ্যুত্থান—ইতিহাসের প্রতিটি বাঁকে মানুষ জীবন দিয়েছেন একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে। সেই স্বপ্ন বাস্তবায়ন করাই আজকের দায়িত্ব।

আগামী দিনের অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের বাংলাদেশে অর্ধেকের বেশি নারী এবং একটি বিশাল অংশ তরুণ জনগোষ্ঠী। নাগরিকদের শক্তিশালী করাই রাষ্ট্রকে শক্তিশালী করার মূল চাবিকাঠি।

তিনি বলেন, “বিএনপির প্রথম ও প্রধান অগ্রাধিকার হবে বেকার সমস্যা নিরসন। ব্যাংক, বিমা ও পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”

তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিনামূল্যে কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সাইবার নিরাপত্তা, ডাটা প্রসেসিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নতুন শিল্প গড়ে তোলা হবে।

এ ছাড়া শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ এক বছর মেয়াদি ‘বেকার ভাতা’ চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি বলেও জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার