নির্বাচনের আগে নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিশাল সমাবেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেপালে আবারও রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জোরালো হয়েছে। রাজধানী কাঠমান্ডুতে সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহের সমর্থনে হাজারো মানুষ সমাবেশ করে রাজতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিন মাস পর দেশে ফেরেন ৭৮ বছর বয়সী সাবেক এই রাজা। বিমানবন্দর থেকে তার ব্যক্তিগত বাসভবনে ফেরার পথে সড়কের দু’পাশে ভিড় করেন সমর্থকরা। জাতীয় পতাকা নাড়িয়ে ও ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান তারা। এ সময় ‘রাজা ফিরে আসুন, দেশকে বাঁচান’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নেপালের রাজনীতিতে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই সমাবেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী আন্দোলনে ৭৭ জন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ওই আন্দোলনের চাপেই প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর আগামী ৫ মার্চ নতুন সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

২০০৮ সালে বিশেষ আইনসভার সিদ্ধান্তে নেপালের শতাব্দীপ্রাচীন রাজতন্ত্র বিলুপ্ত করে দেশটিকে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে রূপ দেওয়া হয়। এরপর থেকেই জ্ঞানেন্দ্র সাধারণ নাগরিক হিসেবে কাঠমান্ডুর নিজ বাসভবনে বসবাস করছেন। তবে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও ঘনঘন সরকার পরিবর্তনের কারণে একাংশ নাগরিকের মধ্যে প্রজাতান্ত্রিক ব্যবস্থার প্রতি হতাশা তৈরি হয়েছে।

গত ১৮ বছরে নেপালে ১৪ বার সরকার পরিবর্তন হয়েছে। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে অর্থনীতিতেও—বিনিয়োগ কমেছে, শ্লথ হয়েছে প্রবৃদ্ধি।

সমাবেশে অংশ নেওয়া ৫৫ বছর বয়সী সনাতন প্রসাদ রেগমি বলেন, 'রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন। একমাত্র রাজাই পুরো জাতির অভিভাবক হতে পারেন। প্রজাতন্ত্রে আমাদের কোনো লাভ হয়নি।'

এদিকে ২৭৫ আসনে আসন্ন নির্বাচনে মোট ৬৫টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া একটি দলও রয়েছে। প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশে এবার প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সাম্প্রতিক বিক্ষোভের পর নতুন করে প্রায় ১০ লাখ ভোটার তালিকাভুক্ত হয়েছেন, যাদের বড় অংশই তরুণ।

রাজনীতির পুরোনো দলগুলোর পাশাপাশি এবার নতুন মুখও আলোচনায়। র‍্যাপার থেকে কাঠমান্ডুর মেয়র হওয়া বালেন্দ্র শাহ এবং সাবেক টিভি উপস্থাপক রবি লামিছানে তরুণ ভোটারদের মধ্যে ইতোমধ্যে সাড়া ফেলেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন