নোবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র মাহে রমজান

বছর ঘুরে আবারো আমাদের মাঝে আগমন করেছে রহমত,নাজাত ও মাগফেরাতের মাস রমজান।মুমিনের প্রিয় এই মাসে মানুষ ইহ ও পারলৌকিক জীবনের হিশেব কষে। পাপ-পূণ্যের হিশাব মনে নিয়ে স্রষ্টার নিকটবর্তী হওয়ার আশায় বুক বাঁধে অগণিত বিশ্বাসী প্রাণ।নোবিপ্রবি শিক্ষার্থীদের রমজান নিয়ে তেমনি কিছু ভাবনা তুলে ধরেছেন মেহরাজ হোসেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বছর ঘুরে আবারো আমাদের মাঝে আগমন করেছে রহমত,নাজাত ও মাগফেরাতের মাস রমজান।মুমিনের প্রিয় এই মাসে মানুষ ইহ ও পারলৌকিক জীবনের হিশেব কষে। পাপ-পূণ্যের হিশাব মনে নিয়ে স্রষ্টার নিকটবর্তী হওয়ার আশায় বুক বাঁধে অগণিত বিশ্বাসী প্রাণ।নোবিপ্রবি শিক্ষার্থীদের রমজান নিয়ে তেমনি কিছু ভাবনা তুলে ধরেছেন মেহরাজ হোসেন।

কামরুল হাসান,আইন বিভাগ,সেশন ২০২৩-২৪
তাকওয়া অর্জনের পবিত্র বার্তা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে রমাদান মাস। সিয়াম-ক্বিয়াম পালনের মাধ্যমে আমরা হতে পারি মহান প্রভুর আরো নিকটবর্তী। ইফতারের মুহুর্তের আত্মনিয়ন্ত্রণ আর সাহরির নিয়মানুবর্তিতা আমাদের জীবনকে গড়ে তোলে আরো গোছানো ভাবে। সারাদিনের ক্ষুধা আমাদের উপলব্ধি করতে শেখায় গরিব-অনাহারির কষ্ট।
পবিত্র কুরআনুল কারিম নাজিলের মাস রমাদান মাস। এ মাসে যেন আমরা বেশি বেশি কুরআন পাঠ এবং অধ্যয়ন করি। একই সাথে কুরআনের শিক্ষাগুলো বাস্তব জীবনে অনুশীলন করি।
সিয়াম মানে শুধু উপোস থাকা নয়। একই সাথে যাবতীয় পাপাচার থেকে মুক্ত থাকা-ই হলো প্রকৃত সিয়াম পালন।
তাই আসুন, অনলাইন থেকে শুরু করে বাস্তব জীবন, সর্বক্ষেত্রে আমরা যাবতীয় অশ্লীলতা থেকে দূরে থাকি। আত্মনিয়ন্ত্রণ করি যাবতীয় পাপাচার থেকে। পর্দা পালন করি পূর্ণাঙ্গভাবে।

আব্দুর রাহিম পাটোয়ারী,ফার্মেসী বিভাগ,২০২২-২৩
রহমতের মাস রমজান। বিশ্ববিদ্যালয় জীবনে এই মাসটি যেন হঠাৎ করে কোলাহলের মাঝে এক টুকরো নিরাপত্তা ও প্রশান্তি এনে দেয়। সেহরির সময় অ্যালার্মে ঘুম ভাঙা, ইফতারি, আতরের মুহূমুহু সুগন্ধ আমাদের মনকে মোহনীয় করে রাখে। সারাবছরের বেখেয়ালিপনার মাঝে এই এক মাস শিখিয়ে দেয় কথা বলার আগে একটু ভাবা, রাগ সংযত রাখা এবং সময়ের মূল্য বোঝা। ক্যাম্পাস জীবনে রমজানের সবচেয়ে উপভোগ্য অংশ সম্ভবত ইফতার; বন্ধুরা মিলে একসাথে বসে এক প্লেট খাবার ভাগাভাগি করে খাওয়া, আর ইফতারের পরের অলস আড্ডা রেখে যায় মানসপটে অমলিন স্মৃতি। সকলের রমজান হোক শান্তি ও কল্যাণময়।

মো: তালহা জোবায়ের, বাংলা বিভাগ,সেশন:২০২২-২৩
রমজানের চাঁদ আকাশে দেখা দেওয়ার সাথে সাথেই মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করে।
আধ্যাত্মিক প্রশান্তি ও স্মৃতি: যান্ত্রিক পড়াশোনার ভিড়ে রমজান আসে প্রশান্তি নিয়ে, যা শৈশবের স্মৃতি জাগিয়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নতুন দায়িত্ববোধ তৈরি করে।
​সংযম ও নৈতিক শিক্ষা: রোজার প্রকৃত শিক্ষা কেবল ক্ষুধার্ত থাকা নয়, বরং তাকওয়া অর্জনের মাধ্যমে নিজের অহংকার ও পাপাচার দহন করা। এটি শিক্ষার্থীদের ধৈর্য ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে।
​পরিকল্পিত জীবনধারা: ইবাদত এবং পড়াশোনার মাঝে ভারসাম্য বজায় রেখে সময় কাটানোই এবারের রমজানের লক্ষ্য, যেখানে গুরুত্ব পাবে কুরআন তিলাওয়াত ও আত্মউন্নয়নমূলক কাজ।
​ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি: ক্যাম্পাসে বন্ধুদের সাথে ইফতার করার মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। বিশেষ করে সুবিধাবঞ্চিতদের সাথে নিয়ে ইফতার করার পরিকল্পনা রমজানের প্রকৃত সাম্য ও সহমর্মিতার আদর্শকে ফুটিয়ে তোলে।

মো: ইফতেখার তাহসিন,আইআইটি, সেশন:২০২২-২৩
আলহামদুলিল্লাহ, বছর ঘুরে রহমত নিয়ে আবার এলো পবিত্র মাস রমজান, রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার এক অনন্য প্রশিক্ষণকাল। এই মাসে মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। দিনের বেলায় ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মধ্য দিয়ে মানুষ উপলব্ধি করে দরিদ্র ও অভাবীদের কষ্ট, ফলে হৃদয়ে জন্ম নেয় সহমর্মিতা ও মানবিকতা।
পরিবারের সাথে কাটাতে পারলে ভালো লাগত তবে এখানেও আমাদে অন্য এক পরিবার আছে, বন্ধু-বান্ধব, সিনিয়র জুনিয়রের সাথে ইফিতার করা সেন্ট্রাল মসজিদে তারাবি পরেই কেটে যাবে।

সাজ্জাদ শাহরিয়া, এসিসিই,২০২২-২৩
রমজানের আগমনে হৃদয়ে নেমে আসে এক অনন্য প্রশান্তি। এই পবিত্র মাস আমাদের তাকওয়া, ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি ইবাদতে মনোনিবেশ করার চেষ্টা থাকবে। ক্যাম্পাসে ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে একসাথে ইফতার করা যেন ভ্রাতৃত্ব ও ভালোবাসার এক সুন্দর বন্ধন তৈরি করে। রোজা শুধু ক্ষুধা-তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি আত্মনিয়ন্ত্রণ ও মানবিকতার অনুশীলন। আমি বিশ্বাস করি, রমজানের এই শিক্ষা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে দেশ ও জাতির নৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মাস আমাদেরকে সত্য, ন্যায় ও সহমর্মিতার পথে চলতে উদ্বুদ্ধ করুক।

জারির ইবনে জিসান,বিজিই,২০২২-২৩
রমাদান মাসের প্রকৃত মাহাত্ম্য এ মাসে মহিমান্বিত কুরআন নাজিলকে কেন্দ্র করে। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে জেনারেল পড়ুয়া শিক্ষার্থীরা অনেক সময় এই মূল চেতনাকে উপেক্ষা করে ইফতার, আড্ডা ও আনুষঙ্গিক আয়োজনেই বেশি ব্যস্ত হয়ে পড়ি। অথচ বাস্তবতা ভিন্নরকম হওয়ার কথা ছিল। এই মহিমান্বিত মাসকে উপলক্ষ করে কুরআনকে আমাদের জীবনে ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবে ধারণ করতে আরও সচেষ্ট হতে হবে।

রমাদানের আগমনে আমার মনে একদিকে প্রবল আনন্দ, অন্যদিকে এই পবিত্র মাসের সর্বোচ্চ আত্মিক উৎকর্ষতা অর্জনে ব্যর্থ হওয়ার শঙ্কা। এবার রমাদান কিছুটা ভিন্নরকম আমার জন্য। হলে থেকে প্রথমবার রমাদান পালন, ক্যাম্পাসে বন্ধু ও বড় ভাইদের সাথে ইফতার করা, নামাজ পড়া ইত্যাদি আমাকে ভীষণ রোমাঞ্চিত করছে। আল্লাহ যেন এই মাসের উছিলায় কুরআনকে আমাদের জীবনে সত্যিকার অর্থে ধারণ করার তৌফিক দান করেন, আমিন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি