পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, সন্দেহভাজন আটক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ২২:১১:৫৫
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটে মিরপুর-১২ নম্বরের সিরামিক রোডে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের পুরো অংশ পুড়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বরের সিরামিক রোডের প্রধান সড়কে বাসটি পার্কিং করা ছিল। এর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৬০৪। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।

এদিকে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।​


সদ্য সংবাদ/ এআর

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, সন্দেহভাজন আটক সদ্য. মহাখালীর তিতুমীর কলেজের সামনে বাসে আগুন সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, সন্দেহভাজন আটক সদ্য. মহাখালীর তিতুমীর কলেজের সামনে বাসে আগুন সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ