হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ২০:১৪:০৬
ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আবেদন করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের সচিব মো. সাইদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অনুসন্ধানে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অর্থ লুটপাট ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠে এসেছে।

এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে রাষ্ট্রীয় অর্থের অপচয়, আটটি প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে অনিয়মের অভিযোগও অনুসন্ধানে এসেছে বলে জানিয়েছে দুদক।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এসব অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ও আইনি কার্যক্রমের অংশ হিসেবেই আন্তর্জাতিক পর্যায়ে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো