গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে মহানগরীর জোড়পুকুর এলাকার বাড়িটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে বাড়িটির মালিকানা সম্পর্কে নিশ্চিত হতে পারেননি তাঁরা।
সদ্য সংবাদ/ এআর