আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের শেরপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সংগঠনটির নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে মো. রিফাতুর রহমান রাতুলকে সভাপতি এবং মো. শাহরিয়ার রাজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. ফারুক আহমেদ। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম শফিক, মো. মিজানুর রহমান মিজান, মো. আব্দুর রউফ তারা ও মো. সিদ্দিকুর রহমান টুটুল।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. সাজিদ হাসান শান্ত, মো. বজলুর রশিদ, আফাজ উদ্দিন অনিক ও মো. নাজমুল হোসাইন। তাঁদের মধ্যে সাজিদ হাসান শান্ত প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে কবির হোসেন বাবু, সহসাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া, কোষাধ্যক্ষ এস এম সুজন, আইনবিষয়ক সম্পাদক মো. স্বপন আহমেদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. ছাইদুল ইসলাম এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. সাহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্য পদগুলোতে রয়েছেন ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক অন্ত আলমগীর, ধর্মবিষয়ক সম্পাদক মো. রসুল মাহমুদ, মহিলাবিষয়ক সম্পাদক নুসরাত জেরিন, আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. আতিউর রহমান, দপ্তর সম্পাদক মো. স্বরন আহমেদ এবং তথ্য ও প্রচার সম্পাদক মো. ছোবাহান মিয়া।
কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শাহিনূর ইসলাম শাহিন, মো. এরশাদ মিয়া, মো. সৌরভ হাসান, আদনান হোসেন অপূর্ব, মো. মাসুম হাসান, সি আর রুবেল মিয়া, মো. রুবেল রায়হান ও মো. মজদুল হক জুয়েল।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সভাপতি রিফাতুর রহমান রাতুল সংগঠনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শেরপুরে মানবাধিকার রক্ষা, নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে কমিটির সদস্যদের নিয়ে কাজ করবেন।
সাধারণ সম্পাদক শাহরিয়ার রাজু জানান, নতুন দায়িত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার পরিকল্পনা রয়েছে। অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি এবং আইনি সহায়তা কার্যক্রমকে এগিয়ে নেওয়াকে তাঁরা অগ্রাধিকার দেবেন।
নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে মানবাধিকার সুরক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চান তাঁরা।
সদ্য সংবাদ/এজে