সমাজের পরিবর্তনে রাজনীতিতে শিক্ষিত ও অভিজাত শ্রেণির সম্পৃক্ততা প্রয়োজন

ম
মিরসরাই (চট্টগ্রাম প্রতিনিধি)
১১ নভেম্বর, ২০২৬ ১৩:৩৪:৩৯
ছবি: সদ্য সংবাদ

সমাজের নানা সংকট মোকাবিলা এবং ইতিবাচক পরিবর্তনে সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী, উদ্যোক্তা, শিক্ষক, লেখক ও সাহিত্যিকেরা অংশ নেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) মিরসরাইয়ের স্থানীয় পত্রিকা চলমান মিরসরাই কার্যালয়ে এ আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রাজনীতি বিশ্লেষক ও সমাজসেবক রেদোয়ান চৌধুরী।

বক্তারা সমাজে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা, অনিয়ম এবং সামাজিক কাঠামোর দুর্বলতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তাঁদের মতে, এসব সমস্যা থেকে উত্তরণে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি প্রয়োজন সম্মিলিত সামাজিক প্রচেষ্টা ও দায়িত্বশীল নেতৃত্ব।

সভায় রাজনীতিতে শিক্ষিত ও সচেতন শ্রেণির অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পায়। আলোচকেরা বলেন, মেধাবী ও সামর্থ্যবান ব্যক্তিরা রাজনীতি থেকে দূরে থাকলে নেতৃত্বের ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা ও ইতিবাচক চিন্তার যথাযথ প্রতিফলন ঘটে না। তাই গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তুলতে তাঁদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে রেদোয়ান চৌধুরীসহ আলোচকেরা রাজনীতিকে জনসেবা ও সমাজকল্যাণের মাধ্যম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁরা মনে করেন, নীতিবান ও যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণ বাড়লে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চলমান মিরসরাইয়ের সম্পাদক ও মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। সভায় বক্তব্য দেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব নুরুল আলম তৌহিদী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, মিরসরাই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল হক সিরাজী, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক শেখ ফরিদ, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিব মজুমদার, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, এম আনোয়ার হোসেন, রাজু কুমার দে, মাসুম বিল্লাহ, প্রকৌশলী জে.এ চৌধুরী তপু, রহিম উদ্দিন, জাহেদ হোসেন ও আব্দুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চলমান মিরসরাইয়ের সহযোগী সম্পাদক ফিরোজ মাহমুদ।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শরফু উদ্দিন, মিরসরাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হোসাইন সবুজ, শিক্ষক সাইফুদ্দীন মীর শাহীন, প্রকৌশলী জাবেদ চৌধুরী, সংগঠক গোলাম মুর্তজা ও সরওয়ার উদ্দিন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের মিরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, দৈনিক কালবেলার মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, চলমান মিরসরাইয়ের বার্তা সম্পাদক আজমল হোসেন, অনলাইন সম্পাদক সাফায়েত মেহেদী, প্রধান প্রতিবেদক শিহাব উদ্দিন শিবলু, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাবেদ হোসাইন এবং ডিবিসি নিউজের চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকিবসহ অনেকে।

উল্লেখ্য, রেদোয়ান চৌধুরী ২৫ বছরের বেশি সময় ধরে দেশে ও প্রবাসে সরকারি, বেসরকারি এবং অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। পেশাগত জীবনে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে বহু মিলিয়ন ডলারের বাজেট পরিচালনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সাংগঠনিক সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ফ্রেডি ম্যাক, সিটিগ্রুপ ও ব্যাংক অব আমেরিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া দারিদ্র্য বিমোচন ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করা ইউডিওন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী