রাজধানীর মিরপুরে তিনটি বাসে অগ্নিসংযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:১৮:২৮
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসগুলোর বিভিন্ন অংশ পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ লাখ ৫০ হাজার থেকে ১৩ লাখ টাকা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে এবং একই দিন ভোরে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে চিড়িয়াখানা রোডে জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় বাসটির পেছনের দিকের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ এবং পেছনের কাচসহ বডির কিছু অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটে খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

এর কয়েক ঘণ্টা পর ভোর আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানার ফুলকলি মোড়ে রাস্তার পাশে রাখা আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। বাস দুটি বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণের।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে বিকল্প পরিবহণের বাসটির সব আসন, জানালার কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে বাসটির আনুমানিক আট থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অন্য বাস অভিজাত পরিবহণের পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পৃথক দুই স্থানে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী