নারীকে মোটরসাইকেলে লিফট দিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল নেতার

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০৪:৪৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হোসেন (২৮) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ব্যবসায়ী আসলাম হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত ৩৪ বছর বয়সী ওই নারী চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সৌরভ ও ওই নারী একটি মোটরসাইকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। হলিধানী ভেটেরিনারি কলেজ এলাকায় পৌঁছালে একটি গতিরোধকের কাছে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সৌরভ। এতে দুজনই ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন। আহত নারী বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নারীর ভাষ্য অনুযায়ী, ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে সৌরভের সঙ্গে তাঁর পরিচয় হয়। চুয়াডাঙ্গা শহরে সৌরভের দোকানের সামনে থেকে ডিঙ্গেদহ বাজারে যাওয়ার জন্য তিনি সহযোগিতা চাইলে সৌরভ তাঁকে মোটরসাইকেলে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। পথে একসঙ্গে চা পান করার কথা বলে তাঁরা ঝিনাইদহের দিকে রওনা হন। এর কিছুক্ষণ পরই দুর্ঘটনার শিকার হন তাঁরা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার মধ্যরাতেই সৌরভের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী