রহনপুরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ম
মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
১২ নভেম্বর, ২০২৬ ২০:৩৯:৩৬
ছবি: সদ্য সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় মাদক ব্যবসা, সেবন এবং অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌরসভার রেল স্টেশনপাড়া সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূল কমিটি’ আয়োজিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর কমান্ডের নেতাকর্মীসহ স্থানীয় নাগরিকরা অংশ নেন।

জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, জামায়াতে ইসলামীর আমির ইমামুল হুদা এবং জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুলসহ অন্যরা।

বক্তারা বলেন, মাদকের বিস্তার ব্যক্তি ও পারিবারিক জীবনের পাশাপাশি সামাজিক পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ঝুঁকি থেকে দূরে রাখতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ জন্য মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

একই সঙ্গে পৌর এলাকার বিভিন্ন স্থানে অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। তাদের মতে, নিরাপদ ও সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

মানববন্ধন থেকে রহনপুরকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা