কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, বৃন্দাবনের গিরিধারী পাথর ও স্বর্ণালংকার উধাও

ই
ইমন (মাগুরা প্রতিনিধি)
১২ নভেম্বর, ২০২৬ ২০:০০:৪৮
ছবি: সদ্য সংবাদ

মাগুরার মহম্মদপুরে একটি পারিবারিক কালী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ভারত থেকে আনা পবিত্র গিরিধারী পাথর, প্রতিমার স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাজার রাধানগর গ্রামের বাসিন্দা স্বপন চক্রবর্তীর বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা মন্দিরের দরজার তালা ভাঙা দেখতে পেয়ে ভেতরে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।

স্বপন চক্রবর্তীর ভাষ্য অনুযায়ী, রাতের কোনো একসময় চোরের দল মন্দিরের মূল ফটকের তালা ভেঙে প্রবেশ করে। পরে সেখান থেকে বৃন্দাবন থেকে আনা গিরিধারী পাথর, প্রতিমার স্বর্ণালংকারসহ বিভিন্ন পূজাসামগ্রী নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত সামগ্রী উদ্ধারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চলছে।

এদিকে মন্দিরে চুরির ঘটনায় বাজার রাধানগরসহ আশপাশের এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত চোরদের গ্রেপ্তার এবং চুরি হওয়া গিরিধারী পাথর ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা