ফুটবলবিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন কার্লোস বাবিংটন

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১৯:২৬:৩৭
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল অঙ্গনের পরিচিত মুখ কার্লোস বাবিংটন মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) ৭৭ বছর বয়সে শেষ হয়েছে সাবেক এই মিডফিল্ডারের জীবন। খেলোয়াড়, কোচ ও সংগঠক—তিন ভূমিকাতেই আর্জেন্টাইন ক্লাব হুরাকানের সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিল তার নাম।

‘এল গ্রিঙ্গো’ নামে পরিচিত বাবিংটনের ফুটবলযাত্রা শুরু হয় হুরাকানের হয়ে। ১৯৬৯ সালে ক্লাবটির জার্সিতে অভিষেকের পর ১৯৭৩ সালে সিজার লুইস মেনোত্তির অধীনে ঐতিহাসিক মেত্রোপলিতানো শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পরবর্তী সময়ে জার্মানির দ্বিতীয় বিভাগের ক্লাব ওয়াটেনশাইডে খেলতে যান এই আর্জেন্টাইন।

১৯৭৮ সালে আবারও হুরাকানে ফেরেন বাবিংটন। ১৯৮২ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলার পর যুক্তরাষ্ট্রের টাম্পা বে রাউডিজ ও কলম্বিয়ার জুনিয়র ক্লাবেও খেলেন। ১৯৮৩ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন বাঁ পায়ের এই দক্ষ মিডফিল্ডার।

ক্লাব পর্যায়ের সাফল্য তাকে জায়গা করে দেয় আর্জেন্টিনা জাতীয় দলেও। ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলেন তিনি। ওই আসরে একটি গোলও করেছিলেন বাবিংটন। যদিও তার দল দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয়।

অবসরের পর কোচিংয়ে যুক্ত হন তিনি। ১৯৮৬ সালে প্লাতেন্সের দায়িত্ব দিয়ে শুরু হয় নতুন অধ্যায়। পরে চারবার হুরাকানের কোচ হিসেবে কাজ করেন। তার অধীনে ১৯৮৯-৯০ ও ১৯৯৯-২০০০ মৌসুমে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের শিরোপা জিতে প্রথম বিভাগে জায়গা করে নেয় ক্লাবটি।

বানফিল্ডের কোচ হিসেবেও একই সাফল্য পান বাবিংটন। ১৯৯২-৯৩ মৌসুমে দলটিকে দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন করে প্রথম বিভাগে উন্নীত করেন। এ ছাড়া রেসিং ক্লাব, রিভার প্লেট, মেক্সিকোর লিওন ও চাকরিতা জুনিয়র্সের মতো দলের কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।

তবে হুরাকানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বিতর্কে জড়ান বাবিংটন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্লাবটির শীর্ষ প্রশাসনিক পদে ছিলেন তিনি। দায়িত্ব ছাড়ার পর আর্থিক অনিয়ম ও প্রতারণামূলক ব্যবস্থাপনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তার ছেলেও অভিযুক্ত হন। প্রাথমিকভাবে আদালতে খালাস পেলেও পরবর্তী সময়ে সেই রায় বাতিল হয়। আইনি জটিলতা ও সম্পদ জব্দের ঘটনার পর ক্লাব সমর্থকদের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে।

একপর্যায়ে হুরাকানের ঐতিহাসিক তমাস আদোলফো দুকো স্টেডিয়ামেও যাওয়া বন্ধ করে দেন সাবেক এই ফুটবলার। ২০২৪ সালে টিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কষ্টের কথা জানিয়েছিলেন তিনি। বাবিংটনের ভাষ্য ছিল, ক্লাবের খেলা দেখতে স্টেডিয়ামে যেতে না পারা তাকে ব্যথিত করে। মামলার নিষ্পত্তি হয়ে তিনি ক্লাবের কোনো ক্ষতি করেননি—আদালতের এমন সিদ্ধান্ত পাওয়ার পরই সেখানে ফেরার আশা প্রকাশ করেছিলেন।

ফুটবল মাঠে শিরোপা জয়, জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ এবং কোচ হিসেবে সাফল্যের পাশাপাশি হুরাকানের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক—সব মিলিয়ে আর্জেন্টাইন ফুটবলে স্মরণীয় হয়ে থাকবেন কার্লোস বাবিংটন।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী