১৯ নভেম্বর লালমনিরহাটে প্রধানমন্ত্রীর সফর, উদ্বোধন করবেন মডেল খাল

শ
শাহিন জামান (লালমনিরহাট প্রতিনিধি)
১২ নভেম্বর, ২০২৬ ২০:৪৭:০০
ছবি: সদ্য সংবাদ

লালমনিরহাটের মহেন্দ্রনগর মডেল খাল উদ্বোধন করতে আগামী ১৯ নভেম্বর জেলায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এ খালটি পুনঃখননের মাধ্যমে পানি সংরক্ষণ, নিষ্কাশন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বৃহস্পতিবার দুপুরে খালটির অগ্রগতি দেখতে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলেরহাট এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় চলতি বছর আটটি জেলায় ৩০টি মডেল খাল নির্বাচন করা হয়েছে। লালমনিরহাটের মহেন্দ্রনগর খালও সেই তালিকায় রয়েছে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

খালটিকে ঘিরে নেওয়া পরিকল্পনার বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, শুধু পানি সংরক্ষণ বা নিষ্কাশন নয়, খালটিকে ঘিরে আরও কয়েকটি কার্যক্রম পরিচালনা করা হবে। এর দুই পাশে গাছ লাগানোর পাশাপাশি মাছ ও হাঁস চাষের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় দরিদ্র মানুষকে ২০ জনের সমন্বয়ে গঠিত সমবায় সমিতির মাধ্যমে এসব কাজে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে খালের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি স্থানীয়দের আয়ের সুযোগ তৈরি হবে।

মহেন্দ্রনগর এলাকা থেকে শুরু হওয়া খালটি প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিস্তা নদীতে গিয়ে মিশেছে।

এদিকে খাল উদ্বোধনের বাইরে প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন, ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম ঘুরে দেখা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ির উদ্বোধন।

খাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা