চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

ম
মোঃ আব্দুর রউফ (সিরাজগঞ্জ প্রতিনিধি)
১২ নভেম্বর, ২০২৬ ২০:৩২:৪৫
ছবি: সদ্য সংবাদ

বগুড়ার দীর্ঘদিনের প্রত্যাশিত দুটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে শিগগিরই জেলাটি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি সপ্তাহের শেষ দিকে অথবা নভেম্বরের শেষ নাগাদ তার এ সফরের সম্ভাবনা রয়েছে। সফরে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ এবং করতোয়া নদী খনন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার উন্নয়নকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। জেলার অবকাঠামোগত ঘাটতি পূরণ ও সামগ্রিক অগ্রগতির জন্য ২ হাজার ৭০০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। এ অর্থ জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে বণ্টন করা হবে।

তিনি আরও জানান, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি অনুমোদন পেলে পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বগুড়ার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, জেলার উন্নয়নের স্বার্থে ধৈর্য ও পারস্পরিক ঐক্য ধরে রাখা জরুরি। উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে দেশের সাংবাদিকতায় বগুড়ার ঐতিহ্য ও অবদানের প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও দৈনিক বগুড়া প্রকাশনা অব্যাহত রেখেছে। জেলার স্বার্থে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দৈনিক বগুড়ার প্রকাশক ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ চালু এবং করতোয়া নদী খনন প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা