মুহূর্তেই নিভে গেল প্রাণ, শিশির বাবুর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার

স
সুমন দেবনাথ (বরিশাল প্রতিনিধি)
১৩ নভেম্বর, ২০২৬ ১৬:৩৭:৫২
ছবি: সদ্য সংবাদ

বরিশালের ব্যান্ড সংগীতাঙ্গনের পরিচিত মুখ ও দক্ষ ড্রামার বাবু মোল্লা (শিশির) আর নেই। ৪০ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, সহপাঠী ও সংগীতাঙ্গনের মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবু মোল্লা বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

তিনি বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে। বানারীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত মনিরুল আলম মিঠু মোল্লা ও বিপুল মোল্লার ছোট ভাই ছিলেন বাবু। মৃত্যুকালে তিনি এক ছেলে সন্তান রেখে গেছেন।

স্থানীয় ব্যান্ড সংগীতের মাধ্যমে ড্রামার হিসেবে তাঁর পথচলা শুরু হয়। ২০০৬ সালে আত্মপ্রকাশ করা বানারীপাড়ার ব্যান্ড দল ‘নিউ রেইনবো’র (New Rainbow) সঙ্গে যুক্ত হয়ে সংগীতজগতে পরিচিতি পান তিনি। পরে স্থানীয় আরেকটি ব্যান্ড ‘গ্যারেজ অব রিক’ (Garage Of Rick-GOR)-এর সঙ্গেও কাজ করেন।

শুধু স্থানীয় পর্যায়েই নয়, বরিশালের বিভিন্ন পরিচিত ব্যান্ডের সঙ্গেও ড্রামার হিসেবে যুক্ত ছিলেন বাবু। রঙ পেন্সিল, মাটি, ইনসাইট ও কুল ফিউশনসহ একাধিক ব্যান্ডের হয়ে সংগীত পরিবেশন করেছেন তিনি। দীর্ঘদিনের কাজের মধ্য দিয়ে বরিশাল অঞ্চলের একজন দক্ষ ড্রামার হিসেবে পরিচিতি গড়ে তোলেন।

সংগীতচর্চার পাশাপাশি সামাজিক ও বন্ধুমহলেও সক্রিয় ছিলেন তিনি। বানারীপাড়ার এসএসসি ২০০৩ ব্যাচের সংগঠন ‘ইউনাইটেড-২০০৩’-এর সক্রিয় সদস্য ছিলেন বাবু। তাঁর মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন বানারীপাড়ার ব্যান্ডশিল্পী নিপা সাহা। তিনি বলেন, বাবু ভাই ছিলেন অত্যন্ত সদালাপী ও সহযোগিতাপরায়ণ মানুষ। ব্যান্ড সংগীতে নিজের যাত্রার শুরুর সময় থেকেই তাঁকে পাশে পেয়েছেন। ছোট বোনের মতো তাঁকে সহযোগিতা করতেন বাবু। দেখা হলেই হাসিমুখে খোঁজখবর নিতেন। তাঁর এমন আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কঠিন বলেও জানান নিপা সাহা।

প্রিয় সহকর্মী ও বন্ধুকে হারিয়ে শোকাহত স্বজন, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান