যশোরে বিএনপি নেতার বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

ই
ইমরান হোসেন রাজ (যশোর প্রতিনিধি)
১৩ নভেম্বর, ২০২৬ ১৭:০০:৫৫
ছবি: সদ্য সংবাদ

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে বিএনপির এক নেতার বাড়ি থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) ছাতিয়ানতলা গ্রামে ওই নেতার বাড়িতে এসব বস্তু ও চিরকুট পড়ে থাকতে দেখে বিষয়টি জানানো হয় পুলিশকে।

বাড়িটির মালিক শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে বাড়ি থেকে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ বস্তু দুটি এবং চিরকুট দুটি উদ্ধার করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

তবে কারা এসব বস্তু ও চিরকুট সেখানে রেখেছে কিংবা এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান