মাদকের বিস্তার ঠেকাতে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লি ও আশপাশের বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটে সদর মডেল থানার আওতাধীন শাহীবাগ সার্কিট হাউজ মোড় জামে মসজিদ এলাকায় এ প্রচার কার্যক্রম চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে লিফলেট বিতরণের মাধ্যমে মাদক গ্রহণের ক্ষতিকর দিক, এর সামাজিক পরিণতি এবং মাদক নির্মূলে নাগরিকদের দায়িত্ব সম্পর্কে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার পাশাপাশি মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়বে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার হবে।
সদ্য সংবাদ/এজে