টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজানো হচ্ছে ৭ মার্চের ভাষণ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৩:০৩:৩২
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন অংশে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়কের সাতটি স্থানে অবরোধ অব্যাহত ছিল। এসব স্থানে গাছের গুঁড়ি ও আগুনে পোড়ানো গাড়ি ফেলে সড়ক আটকে রাখা হয়েছে। বিশেষ করে খালেক (নীলফা) বাজার মোড়ে অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়কটির নীলফা বাজার মোড়, রামচন্দ্রপুরের রওশনপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ গড়ে তোলা হয়েছে।

অবরোধকারীদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক সীমিত পরিসরে চলাচলের সুযোগ পাচ্ছে।

এদিকে, অবরোধের পাশাপাশি গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফা বাজার মোড়ে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে।

অন্যদিকে, বুধবার দুপুর পর্যন্ত গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার অবরোধস্থলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি।

​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির