রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৩:১৬:৫৬
ছবি: সংগৃহীত

রংপুর নগরীতে একটি ক্যাডেট কোচিং সেন্টারের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা দামের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। আকস্মিক এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড় এলাকায় লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজ শেষে ২৮ আসনের বাসটি কোচিং সেন্টারের সামনে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেখানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়।

তিনি জানান, কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের জন্য বাসটিই ছিল একমাত্র পরিবহন। দীর্ঘ ২২ বছর ধরে শিক্ষকতা করে গড়ে তোলা প্রতিষ্ঠানের এই যানবাহনটি হারিয়ে এখন শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, বাসে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল ওয়াদুদ আলম জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। অন্য এলাকার ঘটনার সঙ্গে এ অগ্নিসংযোগের কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, নগরীর শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।​

​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির