গভীর রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১১:২০:০০
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ড ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। এতে মোস্তফা মাঝির মালিকানাধীন পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। একই রাতে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমেও আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে এসব ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে উপজেলার কবিরাজবাড়ী এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে মোস্তফা মাঝির পাঁচটি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুদি মনোহরি, যন্ত্রাংশের দোকান ও গ্যারেজ রয়েছে।

খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত পৌনে ২টার দিকে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদের হলরুমে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনির মোল্লা জানান, এ ঘটনায় হলরুমে রাখা টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি হলরুমের দরজা, জানালা ও বেঞ্চ পুড়ে গেছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে কবিরাজবাড়ীর দোকানগুলোতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা