রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতাসহ বিভিন্ন মামলায় নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে উত্তরায় এসআরবির সদর দপ্তরে নেওয়া হয়েছে।
নজরুল ইসলাম হিরু ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সদ্য সংবাদ/এজে