ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১০:১১:৪০
ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে না গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে যান চলাচল ব্যাহত হয়।

সকাল ৮টার দিকে গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় শ্রমিকদের জমায়েত বাড়তে থাকে। পরে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়া এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা।

উল্লেখ্য, গত মঙ্গলবারও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। চলমান অসন্তোষের মধ্যে ওই দিন নতুন করে পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়। এর আগে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

শিল্পাঞ্চলে ধারাবাহিক শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম ও সড়ক যোগাযোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. হঠাৎ অচল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. হঠাৎ অচল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক