মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল প্রায় ১২০০ রোগী

স
সাখাওয়াত সাকিব (মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি)
১৮ নভেম্বর, ২০২৬ ২০:২৫:৫১
ছবি: সদ্য সংবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর উদ্যোগে প্রায় ১২০০ শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুর্বার প্রগতি সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় চোখের ছানি অপারেশনের জন্য ৮২ জনকে বাছাই করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস এবং রক্তচাপ নির্ণয় করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর সভাপতি লায়ন রাশেদা আক্তার মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪ বাংলাদেশের গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, পিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিডিজি লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, গভর্নর অ্যাডভাইজার লায়ন হাসিনা খান, লায়ন নজরুল ইসলাম, লায়ন আলমগীর হোসেন বাবুল, লায়ন জিহাদুল ইসলাম চৌধুরী, লায়ন মশিউর রহমান মাহি, লিও ৩১৫ বি-৪ এর রিজোন ডিরেক্টর জুয়েল দাশ, কোষাধ্যক্ষ লিও আসিফসহ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জিহান, সহ অর্থ-সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক মেজবা উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইফতেখার উদ্দিন, পাঠাগার সম্পাদক ফোরহান উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শিমুল মজুমদার, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, কার্যকরী সদস্য আমজাদ হোসেন রুবেল, তরিকুর রহমান বাবু ও প্রাক্তন সভাপতি রিপন কুমার দাস ও প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সহ বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।​

​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী