সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীকে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিনি

ম
মো. ওমর ফারুক রকি (সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি)
১৮ নভেম্বর, ২০২৬ ২০:২১:১৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গিয়ে তাঁর স্বামীকে হাতকড়া পরানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরিবারের দাবি, স্ত্রীকে বাড়িতে না পেয়ে স্বামী মো. শহীদকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শহীদের বয়স ৬২ বছর। তিনি ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।

পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে শহীদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে আদালতে মামলা হয়। ওই মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বুধবার সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁদের বাড়িতে যান।

নিহতের ভাই আবদুল খালেকের অভিযোগ, বাড়িতে সাবেরা খাতুনকে না পেয়ে পুলিশ তাঁর ভাই শহীদকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শহীদের বিরুদ্ধে কোনো মামলা না থাকার কথা জানিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও পুলিশ তা আমলে নেয়নি বলে দাবি করেন তিনি।

আবদুল খালেকের ভাষ্য, একপর্যায়ে পুলিশ ও শহীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তখন হাতকড়া পরা অবস্থায় শহীদ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে পুলিশ তাঁর হাতকড়া খুলে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে এসআই সাব্বিরসহ দুই পুলিশ সদস্যকে শহীদকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। ভিডিওতে আবদুল খালেককে তাঁর ভাইয়ের অসুস্থতার কথা জানিয়ে পুলিশ সদস্যদের কাছে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে শোনা যায়। তিনি জানান, শহীদ আগে তিনবার স্ট্রোক করেছিলেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের একটি দল নিহতের বাড়িতে অবস্থান করছিল।

অভিযুক্ত এসআই সাব্বিরের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী