মিরসরাইয়ে পৃথক অভিযানে কৃষকলীগ সভাপতিসহ ২ জন গ্রেপ্তার

ম
মিরসরাই (চট্টগ্রাম প্রতিনিধি)
১৯ নভেম্বর, ২০২৬ ১৬:২১:৫৭
ছবি: সদ্য সংবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তের সূত্র ধরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকা থেকে মারোয়ান (৩৫) নামে একজনকে আটক করা হয়। পরে বুধবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে একই ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে জহিরুল হক (৬৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, জহিরুল হক জোরারগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। তিনি মধ্যম সোনাপাহাড় এলাকার মৃত ছিদ্দিক আহাম্মদের ছেলে। অন্যদিকে মারোয়ান পূর্ব পরাগলপুর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের মামলাটির তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী