জুলাইয়ে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১৬:২০:৫৮
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাশিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্তের প্রয়োজনে তার দেওয়া তথ্য যাচাই এবং মামলার অন্যান্য আসামিদের বিষয়ে অনুসন্ধান চলছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, নাহিদের পক্ষে আদালতে কোনো জামিন আবেদন করা হয়নি। একইভাবে তার বিরুদ্ধে এদিন রিমান্ডের আবেদনও না থাকায় তাকে এজলাসে হাজির করা হয়নি।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনা ও পলাতক আসামিদের বিষয়ে কিছু তথ্য দিয়েছেন। আন্দোলন দমনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডে অর্থায়ন এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়েছে। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।

এর আগে বৃহস্পতিবার রাত ২টা ১০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের পর অভিযান পরিচালনা করা হয়। পরে সাদিকুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এ সময় জামিয়াছিন ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন।

পরে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় একই বছরের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় দায়ের করা হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার আরও ১৪টি মামলায় নুরুল ইসলাম নাহিদের নাম রয়েছে বলে সিডিএমএস পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী