রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাসুদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাসুদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/ এরআর