ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই অটোচালক আলমের স্বপ্ন, সহযোগিতার আকুতি

ম
মামুনুর রশিদ মামুন (ঠাকুরগাঁও প্রতিনিধি)
২২ নভেম্বর, ২০২৬ ২২:৩৩:৩৯
ছবি: সদ্য সংবাদ

এক রাতের আগুনে শেষ হয়ে গেছে অটোচালক আলমের বছরের পর বছর কষ্টে গড়ে তোলা সংসার। বসতঘর থেকে শুরু করে আসবাবপত্র, ফ্রিজ, আলমারি, ট্রাঙ্ক, দুটি গরু, হাঁস-মুরগিসহ পুড়ে ছাই হয়েছে সবকিছু। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সর্বস্ব হারিয়ে পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাঁর। নতুন করে ঘুরে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ১ নম্বর বড়গাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়গাঁও জাহানপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আলম ওই এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে স্ত্রীকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন আলম। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা বুঝতে পেরে আলম ও তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় তাঁদের সাজানো সংসার। ঘরের আসবাবপত্র, ফ্রিজ, আলমারি, ট্রাঙ্ক, দুটি গরু, হাঁস-মুরগিসহ প্রয়োজনীয় সব মালামাল আগুনে পুড়ে যায়। মুহূর্তের মধ্যে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েন আলম ও তাঁর স্ত্রী।

পেশায় অটোচালক আলমের উপার্জনেই চলত পরিবারের ভরণপোষণ। দিনরাত পরিশ্রম করে একটু একটু করে গড়ে তুলেছিলেন সংসার। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁর সেই স্বপ্নের সংসার এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাথা গোঁজার ঠাঁই ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারটি এখন চরম দুর্ভোগে পড়েছে।

এলাকাবাসী জানান, অসহায় পরিবারটির পক্ষে একা এ ক্ষতি কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আলমের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।

অগ্নিকাণ্ডের বিষয়ে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

আগুনে সর্বস্ব হারানো আলমের পরিবারের এখন একটাই প্রত্যাশা, মানুষের সহযোগিতা ও সহমর্মিতায় আবারও নতুন করে ঘুরে দাঁড়ানো।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে