পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত

শ
শাহিন জামান (লালমনিরহাট প্রতিনিধি)
২২ নভেম্বর, ২০২৬ ২২:৩৯:৪৮
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২২ নভেম্বর) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মস্থল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রবিউল। পথে কাকিনা চাপারতল ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বুড়িমারী থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুরে মওলা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে