হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১৫:৫৫:৪২
ছবি: সদ্য সংবাদ কোলাজ

রাজনৈতিক বিরোধের জেরে বিদ্যুৎ অবকাঠামো ও সংশ্লিষ্ট কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটলে গোপালগঞ্জের পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এ বিষয়ে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক কারণে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র কিংবা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত কোনো স্থাপনায় হামলা করা যাবে না। একইভাবে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন এবং কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ওজোপাডিকো জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে পুরো জেলার বিদ্যুৎ সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি জেলার সব এলাকায় সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

এ পরিস্থিতি এড়াতে বিদ্যুৎ স্থাপনা, রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত যানবাহন এবং দায়িত্ব পালনরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট অবকাঠামো ও কর্মীদের সুরক্ষায় সতর্ক থাকার ওপর গুরুত্ব দিয়েছে ওজোপাডিকো।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা