আগেও দুই ছাত্রীকে বিয়ে, এবার আরেক ছাত্রীকে নিয়ে পালিয়ে ধরা শিক্ষক

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ১৮:০১:১২
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে মো. রাজিব হোসেন (৩৮) নামে এক প্রাইভেট শিক্ষককে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় নিখোঁজ ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এসআরবি-১২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিবকে আটক করা হয়। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দল।

গ্রেপ্তার রাজিব সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় অধ্যায়ন একাডেমি নামের একটি কোচিং সেন্টারের পরিচালক বলে জানা গেছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিল ওই ছাত্রী। পরীক্ষা শেষ হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, ছাত্রীর প্রাইভেট শিক্ষক রাজিব তাকে নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পরদিন ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা করেন। মামলায় রাজিব হোসেন ও তাঁর মা রোজি খাতুনকে আসামি করা হয়।

এজাহারে রাজিবের বিরুদ্ধে এর আগেও একইভাবে দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। তাঁদের বিয়ে করার পর কয়েক মাসের ব্যবধানে বিচ্ছেদ ঘটানোর কথাও উল্লেখ রয়েছে। বর্তমানে রাজিবের আরেকজন স্ত্রী রয়েছেন বলেও মামলার নথিতে দাবি করা হয়েছে। এসআরবি-১২ জানিয়েছে, গ্রেপ্তার রাজিবকে উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সদ্য সংবাদ/এজে ​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী