ভারতে পাচারের আগেই জব্দ সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ১৭:০৭:৪৫
ছবি: সংগৃহীত

যশোরে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১৫টি স্বর্ণের বার ও ২৩ গ্রাম রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করার পাশাপাশি স্বর্ণ বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল সড়কে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরের সামনে অভিযান চালিয়ে এসব স্বর্ণ ও রুপা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) এবং সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান (৩৮)।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল সদর দপ্তরের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি সাদা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িতে থাকা তিন ব্যক্তির শরীরের বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার এবং ২৩ গ্রাম রুপা পাওয়া যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঢাকা থেকে স্বর্ণ নিয়ে যশোরের পথে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর উদ্ধার করা স্বর্ণ, রুপা, জব্দ করা প্রাইভেটকার ও আটক তিনজনকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী