তাফসির মাহফিলে যোগ দিতে আজ রাজশাহী যাচ্ছেন আজহারী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬ ১২:৩৮:৫৩
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও উন্মুক্ত ময়দানে তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য দিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে তার এবারের প্রথম তাফসির মাহফিল।

ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

মাহফিলকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। আয়োজকদের দাবি, এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসিরুল কুরআন মাহফিলে পরিণত হতে পারে।

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাজশাহীর মাহফিলে অংশ নেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেন মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি রাজশাহী বিভাগের অনুসারীদের মাহফিলে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

রাজশাহী ওলামা-মাশায়েখ পরিষদের মাওলানা রুহুল আমিন জানান, অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নারী ও পুরুষের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালনে কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন।

তিনি আরও জানান, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা