ভূরুঙ্গামারীতে ২০ কেজি গাঁজা ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আ
আনারুল ইসলাম রানা (কুড়িগ্রাম প্রতিনিধি)
২৯ নভেম্বর, ২০২৬ ১৭:২১:৫০
ছবি: সদ্য সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২০ কেজি গাঁজা ও ১২টি ইয়াবা ট্যাবলেটসহ রুমা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার একটি ভাড়া বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদের উপস্থিতিতে পুলিশের একটি দল বাড়িটিতে তল্লাশি চালায়। এ সময় তিনটি পলিথিন ও স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে এসব মাদক জব্দ করা হয়।

গ্রেপ্তার রুমা খাতুন ভূরুঙ্গামারী উপজেলার খাটামারী এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।

পুলিশের দাবি, রুমা ও তার স্বামী দীর্ঘদিন ধরে ওই বাড়ি ভাড়া নিয়ে আন্তজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তারা সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে বাড়িটিতে মজুত রাখতেন। পরে দেশের বিভিন্ন এলাকায় এসব মাদক সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান