অধ্যক্ষের বদলির দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ

ম
মো: রুহুল আমিন (সুনামগঞ্জ প্রতিনিধি)
২৯ নভেম্বর, ২০২৬ ১৬:৪১:০০
ছবি: সদ্য সংবাদ

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকালে প্রায় এক ঘণ্টার অবরোধে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা অর্থের সঠিক হিসাব দিতে পারছেন না অধ্যক্ষ। একইভাবে রাসায়নিক সামগ্রী কেনার জন্য বরাদ্দ অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন রয়েছে। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলির দাবিতে গত ১৮ দিন ধরে আন্দোলন করছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থী আপন মিয়া জানান, তারা অধ্যক্ষের বদলি চান। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে রোববারের মধ্যে দাবি পূরণ না হলে অসহযোগ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

শিক্ষার্থী আমিন উদ্দিন, তাওহিদুল হাসান তামিম, রেজাউল হক লিটন, তৌফিকুল নাসিম, হাফিসুর, শান্ত ও সাকিব খানসহ অন্য আন্দোলনকারীরাও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।

ইউএনও হিল্লোল চাকমা বলেন, শিক্ষার্থীদের অভিযোগ ও দাবির বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/এসএস​​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী