জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন শেষ হওয়ার পরও দর্শকদের আগ্রহ কমছে না। বরং নতুন করে আলোচনায় এসেছে ধারাবাহিকটির অন্যতম আলোচিত চরিত্র কাবিলার প্রেমিকা রোকেয়াকে ঘিরে থাকা রহস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্য থেকে রোকেয়ার পরিচয় নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
পঞ্চম সিজনের র্যাগ ডে অনুষ্ঠানে কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশের পাশে এক তরুণীকে দেখা যায়। তাঁর হাতে মেহেদি দিয়ে লেখা ছিল ‘আর+কে’। ওই তরুণীর নাম শারমিন সাথী বলে জানা গেছে। এরপর থেকেই দর্শকদের একটি অংশ মনে করছেন, তিনিই হতে পারেন গল্পের আড়ালে থাকা রোকেয়া।
ধারাবাহিকটির বিভিন্ন পর্বে কাবিলার প্রেমিকা রোকেয়ার প্রসঙ্গ এলেও চরিত্রটিকে এত দিন পর্দায় দেখা যায়নি। তাই র্যাগ ডে অনুষ্ঠানে তরুণীর উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।
তবে শারমিন সাথীই রোকেয়া চরিত্রে অভিনয় করবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরবর্তী সিজন নির্মিত হলে কাবিলার রহস্যময় প্রেমিকাকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
সদ্য সংবাদ/এসএস