সাবেক মন্ত্রী শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের ভাঙচুর, পেট্রলবোমা নিক্ষেপ

স
সৈয়দ গোলাম মারুফ (মাদারীপুর প্রতিনিধি)
২৯ নভেম্বর, ২০২৬ ১৮:১৪:৩৪
ছবি: সংগৃহীত

মাদারীপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি হোটেলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ভবন ও হোটেল লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের পাশাপাশি ককটেল ছোড়ার ঘটনাও ঘটে।

রোববার দুপুরে শহরের পৃথক এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এতে শাজাহান খানের পরিবারের মালিকানাধীন একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর মডেল থানার সামনে অবস্থিত ভবনটিতে একাধিক পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। একই সময়ে শহরের সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলেও হামলা চালানো হয়। দুর্বৃত্তরা হোটেলের সামনের দরজার থাই গ্লাস ভাঙচুর করে এবং ভবনটি লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা ছোড়ে।

হোটেলটির নিরাপত্তাকর্মী মো. বজলুর শেখ জানান, কিছু বুঝে ওঠার আগেই একদল ব্যক্তি হোটেলে হামলা চালায়। এ সময় তাঁর দাবি অনুযায়ী, হোটেল লক্ষ্য করে প্রায় ২০টি ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।

​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সদ্য. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান