হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১০:৫৪:৩৫
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের পর হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় স্থায়ী পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগের অবস্থায় আর কখনোই ফিরবে না বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ। এ বিষয়ে ওমানের সঙ্গে তেহরানের সমঝোতাও হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানান গালিবাফ। একই সাক্ষাৎকারে সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের সাত দফা শর্তের কথাও তুলে ধরেন তিনি।

গালিবাফের বক্তব্য অনুযায়ী, আট মাস ধরে চলা সংঘাত বন্ধের লক্ষ্যে তেহরানের প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালির পরিচালনা ও তদারকি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে। তাঁর দাবি, প্রণালির ভেতরে কোনো আন্তর্জাতিক উন্মুক্ত জলসীমা নেই। এ ক্ষেত্রে ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও প্রযোজ্য নয়। বরং প্রণালির দুই পাশের দেশের নিজস্ব আইন অনুযায়ী এর নিয়মকানুন পরিচালিত হবে।

ইরানের সাত দফা প্রস্তাব কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে জানিয়ে গালিবাফ বলেন, এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র নতুন কোনো শর্ত না দিলে এবং আগের আলোচনায় যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, সেগুলোর মধ্যে থাকলে চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। তবে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থার সংকটকে আলোচনার বড় বাধা হিসেবে দেখছেন ইরানের এই আলোচক।

তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া, সব যুদ্ধক্ষেত্রে সংঘাত বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। এসব দাবির সঙ্গে গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিষয়গুলোরও সম্পর্ক রয়েছে বলে জানান তিনি।

সাক্ষাৎকারে রাশিয়ার ভূমিকার বিষয়টিও তুলে ধরেন গালিবাফ। তাঁর ভাষ্য, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তা চেয়েছিল যুক্তরাষ্ট্র।

এদিকে ইরানে নতুন করে মার্কিন হামলা হলে ওয়াশিংটনকে বড় ধরনের রাজনৈতিক ও সামরিক পরিণতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেন গালিবাফ। তাঁর দাবি, এমন পদক্ষেপ নিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন এবং আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের চাপের মুখোমুখি হবেন।

ইয়েমেন পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন ইরানের পার্লামেন্ট স্পিকার। তিনি বলেন, ইয়েমেনের সরকার কিংবা সৌদি আরব—যে পক্ষই সহায়তা চাইবে, সংঘাত নিরসনে তেহরান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতারা একসঙ্গে কাজ করতে চান: হুমায়ুন কবির সদ্য. যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সদ্য. তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতারা একসঙ্গে কাজ করতে চান: হুমায়ুন কবির সদ্য. যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সদ্য. জার্মানির নাৎসিদের মতো ফ্যাসিস্ট আ.লীগও ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ৭ এএসপিকে বদলি, ২১ নভেম্বরের মধ্যে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ সদ্য. হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সদ্য. তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী