মিরপুর-১২ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৩:২৫:১৪
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মিরপুর-১২ নম্বর এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থল ঘুরে দেখা যায়, মিরপুর-১২ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সটির জানালার কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুরের পর সেখানে নিরাপত্তা জোরদার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে, শ্রমিকদের পক্ষ থেকেও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

এ সংঘর্ষের প্রভাবে মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। যান চলাচল শুরু হলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

অন্যদিকে, শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের পর মিরপুরের বিভিন্ন সড়কে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও অবস্থান করতে দেখা যায়। এ সময় তাদের কয়েকজনের হাতে লাঠিসোঁটাও ছিল। মিছিল থেকে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনের আড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।

উল্লেখ্য, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। মিরপুর ছাড়াও সাভার, আশুলিয়া ও গাজীপুরে এ আন্দোলনকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ, সড়ক অবরোধ ও কারখানায় উৎপাদন বন্ধের ঘটনা ঘটেছে।

​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির