শিশু রামিসা হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৩:১১:৫৬
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রায় পড়া শুরু করেন। এর আগের দিন সোমবার দুই আসামির আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য আসা ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। পরে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হওয়ায় মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে উচ্চ আদালতে আসে। অন্যদিকে, রায়ের বিরুদ্ধে দুই আসামিও জেল আপিল করেন। এসব আবেদনের শুনানি শেষে মঙ্গলবার সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত দিলেন হাইকোর্ট।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ